সিংড়ায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত
নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের খেজুরতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি গ্রামের তাইরদ্দির ছেলে আত্তারি মৃধা এবং খইরুদ্দিনের ছেলে মোঃ মোজা।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের যাত্রীবাহি বাস একটি ব্যাটারী চালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মোজা ও ভ্যানযাত্রী আত্তারী মৃধা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন।
পরে হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে জান্নাত পরিবহনের বাসটি বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান