ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ৩:৪১

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" প্রতিপাদ্য বিষয় সামনে রেখে ১৮-২৪ আগস্ট সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে রবিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসুদপুর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মূল্যায়ন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (অ:দা:) দেবলা চত্রুবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: বাহাউদ্দীন শেখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক মশিউর রহমান মিন্টু, সাংবাদিক সাইদুর রহমান টুটুল, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান ভুইয়া, উপজেলা মৎস্য কার্যালয়ের পাঠ সহায়ক কর্মী মনি শংকর বালা এবং জেলেদের পক্ষ থেকে বক্তব্য দেন নিত্য রঞ্জন রায় প্রমুখ।

সকল বক্তাগণ দেশীয় মাছ রক্ষা করার সাথে সাথে উপজেলা মৎস্য অফিসকে কারেন্ট দুয়ারী জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো দাবি জানান। কারণ একশ্রেণির অসৎ ব্যক্তিরা কারেন্ট দুয়ারী জাল ব্যবহার করে দেশের দেশীয় মাছ ধ্বংস করে দিচ্ছে। অনুষ্ঠান শেষে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মনিরুল ইসলাম মৎস্য চাষে মুকসুদপুর উপজেলার মধ্যে সেরা মৎস্যচাষী নির্বাচিত হওয়ায় তাকে অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত