ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ঠাকুরগাঁও রোড স্টেশনের অদূরে কাজীপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. আজাদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বাংলা-বান্দা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আজাদ রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ পিছন দিক থেকে ট্রেন এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজাদ সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট মিলনপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে। পারিবারিক কলহের কারণে তার মা কিছুদিন ধরে বাবার বাড়ি মোহাম্মদপুর ইউনিয়নে বসবাস করছেন। রবিবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে আজাদ বাড়ি থেকে বের হয়ে কাজীপাড়া এলাকায় ঘুরতে যায়।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ারে আলম খান বলেন, “ট্রেনে কাটা পড়ে একজন কিশোরের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাটি রেলওয়ে পুলিশের অধীনে, তারা বিষয়টি দেখছে।”
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied