ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হালদা নদীতে ইঞ্জিনচালিত বোট ও অননুমোদিত বালু পরিবহনের দায়ে জরিমানা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ৩:৪৫

চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে ইঞ্জিন চালিত বোট ও অননুমোদিত বালু পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ আগস্ট) রামদাস হাট, মুন্সীর ঘাট ও মদুনাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা ১৯৮৫ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করে হালদা নদীতে ইঞ্জিনচালিত বোট চালানো ও বালু পরিবহনের অপরাধে মো. বাবলু (পিতা: আলমগীর মিস্ত্রি) নামে একজনকে অভিযুক্ত করা হয়। এসময় আদালত তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে।

অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী উপস্থিত ছিলেন। এছাড়া নৌ পুলিশের এএসআই মো. রমজান আলী এবং হালদা পাহাড়াদার আলমগীর, আদিল ও আয়ুব সহযোগিতা করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, হালদা নদীকে রক্ষা করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ