রাজশাহীর বাগমারায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত
রাজশাহীর বাগমারায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সহ আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে ভবানীগঞ্জ–শিকদারী সড়কের গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোয়ালকান্দি ইউনিয়নের চেউখালী গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী খৈয়ম বেগম (৩৫) এবং একই গ্রামের মৃত সোবহানের ছেলে শহিদুল ইসলাম (৫০)।
আহতদের মধ্যে রয়েছেন—চেউখালী গ্রামের ভ্যানচালক আক্কাস আলী (৫০), নিহত খৈয়ম বেগমের ছোট ছেলে ফখরুল ইসলাম (৫) এবং সমষপাড়া গ্রামের মৃত করিমের স্ত্রী পিয়ারি বেগম (৬০)।
পরিবার সূত্রে জানা যায়, নিহত খৈয়ম বেগম তাঁর বাবার বাড়ি পুঠিয়ার পঁচামাড়িয়া গ্রাম থেকে দুই সন্তানকে নিয়ে ভ্যানে চড়ে স্বামীর বাড়ি চেউখালী ফিরছিলেন আর নিহত শহিদুল ইসলাম তাহেরপুর ব্রিজ এলাকা থেকে একই ভ্যানে উঠে নিজ বাড়ি ফিরছিলেন।
আহত পিয়ারি বেগম জানান, তাহেরপুর থেকে রামরামা আসার সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। রামরামা সাবেক চেয়ারম্যান জব্বার সরকারের বাড়ির কাছাকাছি পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খৈয়ম বেগম মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে শহিদুল ইসলাম প্রাণ হারান। ভ্যানে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন।
গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার বলেন, “ঘটনার খবর পেয়ে আমি নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের খোঁজখবর নিয়েছি।”
তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাইল রানা জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকটি শনাক্তের জন্য কাজ চলছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ