ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে দুই বাড়িতে ডাকাতি; গণপিটুনিতে নিহত ১


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৮-২০২৫ দুপুর ৪:৫৪

পটুয়াখালীর বাউফলে দুটি বাড়িতে ডাকাতির পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালানোর সময় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং আহত একজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজারের পার্শ্ববর্তী হাওলাদার ও জোমাদ্দার বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গভীর রাতে একদল ডাকাত আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাসায় হানা দেয়। এসময় তারা বাসার লোকজনকে মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নগদ প্রায় ১০ লাখ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে। একপর্যায়ে বাসিন্দাদের ডাক-চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। তবে ডাকাতদলের অন্য সদস্যরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়।

গণপিটুনিতে নিহত হয়েছেন উজ্জ্বল, যিনি বাউফলের কনকদিয়া ইউপির ফারুক মোল্লার ছেলে। আহত অবস্থায় আটক হয়েছেন রাজীব জোমাদ্দার, যিনি মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া গ্রামের আবদুস সত্তারের ছেলে। বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, আহত ও নিহত দুইজনই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া চলছে এবং দ্রুত সময়ের মধ্যেই চক্রের সব সদস্যকে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা