ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ ও ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের প্রার্থী ঘোষণা করেছে। হাতপাখা প্রতীকে ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
এদিকে ঢাকা-১৮ আসনে হাতপাখার প্রার্থী হিসেবে লড়বেন আলহাজ্ব আনোয়ার হোসেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানার সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক দায়িত্ব ছাড়াও তিনি উত্তরাস্থ বি এন এস সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি, গ্রীণ লাইফ প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সুপরিচিত একজন ব্যবসায়ী নেতা। আজ রবিবার (২৪ আগস্ট ২০২৫) বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম।
হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন সাংগঠনিক পদে দায়িত্ব পালন করছেন। ধর্মীয় শিক্ষায় গভীর জ্ঞানসম্পন্ন এ নেতা সমাজ সংস্কার ও তরুণদের মাঝে ইসলামী মূল্যবোধ জাগ্রত করার জন্য পরিচিত। অপরদিকে আলহাজ্ব আনোয়ার হোসেন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় একজন জনপ্রিয় ব্যবসায়ী নেতা। স্থানীয় ব্যবসায়ী সমাজে তার গ্রহণযোগ্যতা এবং মানবিক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে এলাকায় তার যথেষ্ট প্রভাব রয়েছে।
দুই প্রার্থীই নির্বাচনে অংশগ্রহণ করে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তাদের অঙ্গীকারের অন্যতম অংশ।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ