ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শ্রীরায়েরচর-মোল্লাকান্দি সড়কের ব্রিজের কাজ তিন বছর আট মাসেও শেষ হয়নি


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ১১:৫৮

কুমিল্লার দাউদকান্দি উপজেলার শ্রীরায়েরচর থেকে মোল্লাকান্দি সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজটির কাজ দীর্ঘ প্রায় চার বছরেও শেষ হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজ নির্মাণের জন্য ব্যবহৃত লোহার বিভিন্ন উপকরণ মরিচা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ—প্রতি বছর শীত মৌসুমে মাস খানেক কাজ হয়, তারপরই কাজ বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।
প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি মাসে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মো. আজাদ। তিনি জানান, “বর্ষা মৌসুমে পানি বেশি থাকায় কাজের গতি ধীর হয়ে যায়। তিনটি স্প্যানের মধ্যে দুটি ইতোমধ্যেই বসানো হয়েছে, বাকি একটি স্প্যান অক্টোবর-নভেম্বর মাসে পানি কমলে বসানো হবে। এরপর চলতি বছরের ডিসেম্বর নাগাদ ব্রিজটির বাকি কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা সম্ভব হবে।”
এলাকাবাসী জানান, ব্রিজটি না থাকায় মোল্লাকান্দি লালমিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিদিন দীর্ঘপথ ঘুরে যাতায়াত করতে হয়। এতে তাদের সময় যেমন অপচয় হচ্ছে, তেমনি অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে।
মোল্লাকান্দির স্থানীয় এক অভিভাবক বলেন, “আমাদের ছেলে-মেয়েরা প্রতিদিন স্কুল-কলেজে যেতে কষ্ট করছে। অথচ ব্রিজের কাজ বছরের পর বছর ঝুলে আছে। এখনই কাজ শেষ করা না হলে এ অঞ্চলের উন্নয়ন ব্যাহত হবে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত ব্রিজের নির্মাণ কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষ যেমন ভোগান্তি থেকে মুক্তি পাবে, তেমনি শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে। 

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক