কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত, আহত-২
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় মামুন মোল্লা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আওহত হয়েছে আরো দুইজন।
রোববার (২৪ আগষ্ট) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপতা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মামুন মোল্যা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের তিলছড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে। আহতরা হলেন, একই ইউনিয়নের কামারোল গ্রামের ভ্যান চালক রোমান মোল্লা (৩২) ও তিলছড়া গ্রামের নাঈম মোল্লা (২৩)।
ওসি জানান, একটি ভ্যানে ঘাস বোঝাই করে তিনজনে নিজ বাড়ি তিলছড়া গ্রামে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে একটি গাড়ি ধাক্কা দিলে ভ্যানটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ভ্যানে থাকা তিনজন মারাত্মক আহত হন। পরের স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তিনি আরো জানান, আমরা খবর শুনে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। নিহত মামুনের মরদেহ পরিবার নিয়ে গেছে। এঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ