আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
উত্তরা আব্দুল্লাহপুর-টঙ্গী তুরাগ নদীর উপরে বেইলি ব্রিজ স্থাপন ও সড়কের নিচের অংশ দ্রুত মেরামতের দাবিতে টঙ্গী উড়াল সড়ক অবরোধ করে স্থানীয় লোকজন ও টঙ্গীর ব্যবসায়ীরা ও উদ্যম ফাউন্ডেশন মানববন্ধন করেছেন।
সকাল ৯ টা থেকে উত্তরা ও টঙ্গী এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ, ছাত্র সমাজ উড়াল সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করছে।
উত্তরা পলওয়েল কনভেনশন সেন্টারের সামনে সকাল ৯টা, আব্দুল্লাহপুর থেকে টঙ্গী ব্রিজ ও বেড়িবাঁধ পর্যন্ত উদ্যম ফাউন্ডেশনের আয়োজনে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন হাজার হাজার ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ পথচারী আব্দুল্লাহপুর- টঙ্গী সড়ক ব্যবহার করে চলাচল করে। সড়কে জনদূর্ভোগ কমাতে মানুষের চাহিদা অনুযায়ী এখানকার সড়ক দ্রুত সংস্কারের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি ও পদযাত্রা আয়োজন করেন।
এ সময় তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বেইলি ব্রিজ স্থাপন ও সড়ক মেরামতের দাবি জানিয়ে আল্টিমেটাম দেয়। সকাল ১০ টা থেকে উড়াল সড়ক অবরোধ করে মানববন্ধন চলাকালীন সময়ে আব্দুল্লাহপুর উড়াল সড়ক থেকে টঙ্গী স্টেশন রোড, বিমানবন্দর মহাসড়ক আব্দুল্লাহপুর চৌরাস্তা পর্যন্ত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।
এদিকে উদ্যম ফাউন্ডেশন বাংলাদেশ বৃহত্তর উত্তরাবাসীর আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশায় মানুষ ও এলাকার আপামর জনগণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর দাবি সমূহ হলো, আব্দুল্লাহপুর চৌরাস্তা সড়ক ও টঙ্গী বেইলী ব্রিজ দ্রুত সংস্কার করা। জননিরাপত্তায় সড়কে সিসিটিভি স্থাপন করা, চুরি ছিনতাই প্রতিরোধে পুলিশ টহল বৃদ্ধি, সাধারণ পথচারীদের জন্য পাবলিক টয়লেট স্থাপন, সাধারণ মানুষের জ্ঞান অর্জনের লক্ষ্যে পাবলিক লাইব্রেরি স্থাপন করা।
এ সময় আয়োজকদের মধ্যে অ্যাড. রফিকুল ইসলাম প্রিন্স জানান, এ আন্দোলনের মূল লক্ষ্য জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন করা। আগামীতে দাবিগুলো পূরণ না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন