কাপ্তাইয়ে ১৪ হাজার ৭শত ৪২ জন শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে
কাপ্তাই উপজেলাধীন বিভিন্ন স্কুল ও গ্রাম পর্যায়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১৪ হাজার ৭শত ৪২ জন ছেলে - মেয়ে উভয় শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী এই কর্মসূচি চলবে। সোমবার (২৫ আগষ্ট) কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দপ্তরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সঙ্গে উপরোক্ত বিষয়ে মত বিনিময় কালে ডাঃ রুইহলা মং মারমা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ ব্যাপারে এখন থেকে স্কুল ও এলাকা ভিত্তিক নিদিষ্ট ইপিআই টিকাকেন্দ্রে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলছে। চাইলে ওই বয়সী শিশুদের অভিভাবকরা ইপিআই টিকা দান কেন্দ্রে রেজিষ্ট্রেশন করতে পারবে। তিনি বলেন, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। তাই আগামী প্রজন্মকে টাইফয়েড মুক্ত শক্তিশালী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সকল অভিভাবকদের এই কার্যক্রমে অংশগ্রহণ করার আহবান জানান। তিনি বলেন, এই টিকাটি পরীক্ষিত ও সুরক্ষিত। এই টিকা নিয়ে কোন প্রকার অপপ্রচারে কান না দিয়ে কিংবা কোন বিভ্রান্তিকর তথ্য পেলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় চোরাচালানি মালামাল উদ্ধার
লাকসামে সুরক্ষা সিটি’র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের সাথে মতবিনিময়
বিলীনের পথের সারথি ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য
শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত
নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা
শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন
টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই
বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন