ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ৩:২৯

"মাতৃদুগ্ধ অগ্রধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে ২৫ আগষ্ট দুপুর ১২টায় কমপ্লেক্সের কনফারেন্স রুমে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.ভীম্মদেব মন্ডল,মুকসুদপুর প্রেসক্লাবে এর সভাপতি মো: ছিরু মিয়া,মুকসুদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক সাংবাদিক মশিউর রহমান মিন্টু,প্রবীণ সাংবাদিক আজম শরীফ,মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ ও সাংবাদিক সাইদুর রহমান টুটুল প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি ডা.রায়হান ইসলাম শোভন বলেন,বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর ৭২ঘন্টা পর্যন্ত কিছু না খেলেও বাচ্চার কোন সমস্যা হবেনা। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর শাল দুধ থেকে শুরু করে ৬মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে। তিনি আরো বলেন, অনেক মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাজারের দুধ খাওয়ানোর কারনে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে।এছাড়াও তিনি বলেন,মায়েরা বাচ্চাকে দুধ না খাওয়ানোর কারণে অনেক মায়ের ব্রেস্ট এ ক্যান্সার হতে শুরু বিভিন্ন প্রকার সমস্যায় আক্রান্ত হতে হয়। আলোচনা সভার পূর্বে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে একটি র‍্যালী প্রদক্ষিন অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক