উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট'২৫ শনিবার বিকেলে ৫১ নং ওয়ার্ড ও ১১ নম্বর সেক্টরবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন ৫১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। তিনি বলেন, “স্বাস্থ্যখাতের ভয়াবহ দুরবস্থা, ক্রমবর্ধমান বেকারত্ব সমস্যা এবং সমাজে কিশোর গ্যাং প্রতিরোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
এই অব্যবস্থাপনা ও অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিএনপির ঘোষিত কর্মসূচিকে সফল করতে হবে।”
তিনি আরও আশ্বস্ত করে বলেন, “উত্তরার সেক্টর কল্যাণ সমিতিসহ সেক্টরের যত সমস্যা রয়েছে সেগুলো বিএনপি সরকার ক্ষমতায় এলে সমাধান করা হবে ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উত্তরা পশ্চিম থানার বিএনপি নেতা আব্দুস সালাম, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: সোলেমান হাসান, মোঃ আওলাদ হোসেন, আনোয়ার হোসেন অনিক, আলমগীর হোসেন শিশিরসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ