সন্ত্রাসী কায়দায় বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে লিগ্যাল নোটিশ
মেঘনা নদী থেকে সন্ত্রাসী কায়দায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসককে (ডিসি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৫ আগস্ট) ডাকযোগে ও ই-মেইলের মাধ্যমে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. সোলায়মান (তুষার) এ নোটিশ পাঠান।জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে নরসিংদীর জেলার রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনের পক্ষে ।
নোটিশে বলা হয়, আগামী পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিটসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নোটিশে উল্লেখ করা হয়, নবীনগরের নাসিরাবাদ বালুমহাল ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার মির্জাচরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এতে শুধু আইন লঙ্ঘনই নয়, ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হচ্ছে।
স্থানীয় চরলাপাং, মানিকনগর, সাহেবনগরসহ আশপাশের গ্রাম শতাধিক খননযন্ত্রের গর্জনে কেঁপে উঠছে দিনরাত। ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা ও শত শত ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পথে।
নোটিশে আরো বলা হয়, বালুমহাল ও মৃত্তিকা ব্যবস্থাপনা আইন ২০১০, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে এভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
অতএব অবিলম্বে বালু উত্তোলন বন্ধ, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, পুনরাবৃত্তি রোধে নিয়মিত নজরদারি এবং ক্ষতিগ্রস্ত এলাকার পরিবেশ পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ‘স্বর্ণ প্রাসাদ’ নামে পরিচিত এই বালুমহাল চলছে সশস্ত্র প্রহরীদের দাপটে। প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে আতঙ্কে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। এতে নদীতীর ভাঙন, জীববৈচিত্র্যের ধ্বংস ও বন্যার ঝুঁকি দিন দিন বাড়ছে।
লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার সোলায়মান তুষার বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, বাংলাদেশ পরিবেশ আদালত আইন ২০১০সহ অন্যান্য প্রযোজ্য আইনের আলোকে এ নোটিশ পাঠানো হয়েছে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান