ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় ৫ বাংলাদেশিকে পতাকা বৈঠকে হস্তান্তর করলো বিএসএফ


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ১:৯

কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক পাঁচজনকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২৫ আগষ্ট) সদর উপজেলার বোলাবাড়ী সীমান্তের মেইন পিলার ২১২৫-এর কাছে ‘গীলাবাড়ী’ এলাকায় এ হস্তান্তরকাজ সম্পন্ন করা হয়।

সোমবার রাত ১০টার দিকে কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন। আটক বাংলাদেশিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে স্থানীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হন। পরে যৌথ পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত আনা হয়।

আটক ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার রগুনাথপুর গ্রামের আবু জাফরের ছেলে মো. রাফি (২৫), চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের মৃত হেদায়েত উল্লার ছেলে মো. আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর গ্রামের দেলোয়ার হোসেন দিলুর ছেলে এমদাদ হোসেন (২৭), ছাগলনাইয়া উপজেলার দূর্গাপুর সিংহনগর গ্রামের মৃত ফয়েজ আহাম্মদের ছেলে মো. গিয়াস উদ্দিন (৪০) ও পরশুরাম উপজেলার গুথুমা গ্রামের খায়েজ আহাম্মদ ভূঁঞার ছেলে সাইদুজ্জামান ভূঁঞা (২৯)।

অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটকরা বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে স্থানীয় পুলিশ ও বিএসএফ তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করে ফেরত প্রদানের উদ্যোগ গ্রহণ করে।  তাঁরা জীবিকার সন্ধানে সীমান্ত অতিক্রম করেছিলেন। তাঁদের বিরুদ্ধে গুরুতর কোনো অভিযোগ না থাকায় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবির কাছে ফেরত দেওয়ার উদ্যোগ নেয়।

পরে পুলিশ প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রত্যেকের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই করা হয়। যাচাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে আটক পাঁচজনকে অবৈধ প্রবেশের দায়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে বিজিবি।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন