কুমিল্লার মহাসড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় দুই পাশে ও ইউটার্নের আশপাশে সহ গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সারের নির্দেশে এবং সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
এই সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার জাহান।
অভিযানে, দীর্ঘদিন ধরে মহাসড়কের বিভিন্ন অংশে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে কিছু অসাধু ব্যবসায়ী স্থাপনা নির্মাণ ও ভাসমান স্থাপনা বসিয়ে বাসের টিকেট কাউন্টার, ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসা খুলে বসেছে। ফলে এভাবে দখল করার কারণে মহাসড়কে যানজট, দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
মহাসড়কের পাশ দখল করে গড়ে ওঠা প্রায় শতাদিক অবৈধ দোকান ও বিভিন্ন পরিবহন কোম্পানির কাউন্টার উচ্ছেদ করা হয়। এর মধ্যে উল্লেখিত এশিয়া, তিসা প্লাস, গ্রামবাংলাসহ একাধিক পরিবহনের কাউন্টারও ছিল। পদুয়ারবাজার বিশ্বরোড ওভারব্রিজের চারপাশ এবং ফুটপাত দখলমুক্ত করে পথচারী ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়।
এ সময় উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তর, কুমিল্লা সিটি কর্পোরেশন, পুলিশ, আনসার বাহিনী উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লা তথা এ অঞ্চলের মানুষের দুর্ভোগ কমানো ও নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। ফলে জনসাধারণের সড়কে যানযট ও দূর্ঘটনা থেকে প্রতিরোধ করতে সহায়তা হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ