লন্ডনে তারেক রহমানের সাথে বিএনপি নেতাদের সাক্ষাৎ
লন্ডন সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
সাক্ষাৎকালে তারা একান্তে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, আন্দোলনের ধারা ও গণতন্ত্র পুনরুদ্ধারের করণীয় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার কৌশল নিয়েও মতবিনিময় করা হয়।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “তারেক রহমানের সঙ্গে এই সাক্ষাৎ আমার জীবনের অন্যতম সেরা ও স্মরণীয় মুহূর্ত। তিনি সবসময় দেশ ও দলের কল্যাণে ভাবেন এবং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
এ সময় ড. খন্দকার মারুফ হোসেনও অভিন্ন অনুভূতি প্রকাশ করে বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে আন্তরিকতা ও মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন তা ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, বিএনপির নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম আরও বেগবান হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ