চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক
কুড়িগ্রামের চিলমারীতে রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল উত্তর খামার বাধের রাস্তার পাশে, অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার সরঞ্জামসহ ২ যুবককে আটক করা হয়েছে, পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিয়েছেন প্রশাসন।
মঙ্গলবার (২৬শে আগস্ট) রাত প্রায় ১টার দিকে, কাঁচকোল বাজারের দক্ষিণ দিকে "উপজেলা প্রশাসন ও চিলমারী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে" পৃথক পৃথক দুটি বাড়িতে অভিযান চালিয়ে। মোকলেছুর রহমানের ছেলে এস এম শিহাব মিয়া (২২) ও বারেক মিয়ার ছেলে আলামিন (২৪) নামের ২জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৩টি মোবাইল ফোন, ৩টি কম্পিউটার ও ১টি মনিটর জব্দ করা হয় বলে জানা যায়। পরে তাদের কে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বাসক, বংগীয় প্রকাশ্য জুয়া আইনে সংশ্লিষ্ট ধারায় তাদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে, অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ৩টি পিসি ও ১টি মনিটর জব্দ করা হয়েছে। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে, ২জনকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদন্ড প্রদান করা হয়। এবং আজকে তাদের ২জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বাসক বলেন, বংগীয় প্রকাশ্য জুয়া আইনে সংশ্লিষ্ট ধারায় তাদের কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, “অনলাইন ক্যাসিনোসহ সকল ধরনের জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে" বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২