মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে অবৈধভাবে নির্মিত প্রায় ৫০ ফুট দীর্ঘ সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সওজের এস এ ই সাজ্জাদ হোসেন ও তার টিম, মিরসরাই থানা পুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের বলেন, “সরকারি জমি দখল করে কেউ কোনো স্থাপনা করতে পারবে না। সড়ক ও জনপথের জমি দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ সময় সওজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, মহাসড়ক এলাকায় দখলদারিত্বের কারণে সড়কের নিরাপত্তা ও চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। তাই এসব স্থাপনা উচ্ছেদে আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।
অভিযান শেষে স্থানীয়দের সতর্ক করা হয় যেন কেউ সড়ক ও জনপথ বিভাগের জমি দখল না করে। একই সঙ্গে রাস্তার দুপাশে অবৈধ স্থাপনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
এমএসএম / এমএসএম
শরণখোলায় প্রবাসীর নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গায় দুই মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
টঙ্গীতে মাদক বিরোধের জেরে নুরুল ইসলাম হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৪
পিরোজপুরে বিএনপির উদ্যোগে বলেশ্বর নদী ও রিজার্ভ পুকুরে মাছের পোনা অবমুক্ত
বরগুনায় পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে ফিরলেন গাজীপুরের নাবালিকা
চুরি-লুট-হামলায় অস্থির রায়গঞ্জ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ সাধারণ মানুষেরা
আকস্মিক বিলাইছড়ি উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা আশরাফী
পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, থানায় এজাহার দায়ের
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কুমিল্লা যাত্রাবিরতিতে বড় পথসভাঃ কাজী দ্বীন মোহাম্মদ
ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে একই দিনে তিন শিশুর মৃত্যু
উত্তরাঞ্চলের প্রথম পরিবেশবান্ধব গ্রীন বিল্ডিং এর ভিত্তি প্রস্তর স্থাপন