ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-৮-২০২৫ রাত ১১:৪৮

গত ২৪ আগস্ট ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ বসুন্ধরা শাখায় কোমলমতি শিক্ষার্থীদের সাথে ফজিলাতুন্নেছা শিক্ষিকা কর্তৃক এদেশের শিক্ষা-সংস্কৃতি ও মূল্যবোধের অংশ ‘হিজাব’ বিরোধী অনভিপ্রেত আচরণের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। দেশ ও আগামী গঠনে গুরু ও বিদ্যালয়ের সম্পর্ক অনিবার্য, সেখানে এক-দুজন নয় ২২-জন শিক্ষার্থীর সাথে এরূপ অমানবিক ও জিঘাংসা চর্চা চরম গর্হিত এবং পরিত্যাজ্য। যা শিক্ষার্থীর মননশীলতা ও শিক্ষার পরিবেশ ব্যহত করে।

আজ ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত  ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে হিজাব পরিধানের দায়ে জঙ্গি আখ্যা দিয়ে ২২ জন শিক্ষার্থীদের ক্লাস থেকে বের করে দেওয়ার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে উপরোক্ত বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আমরা মনে করি যারাই এদেশের শিক্ষা-সংস্কৃতি এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা ভিন্ন কোনো এজেন্সির হয়ে কাজ করছে ও এদেশের সার্বভৌমত্ব পাল্টে দিতে চাচ্ছে। কেননা এ-দেশ স্বাধীন হয়েছিল মুসলিম বোধ-বিশ্বাসের ভিত্তিতে।

সুতরাং আমরা ভুক্তভোগী শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানাই এবং প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিকট আমাদের জোরাল দাবী, উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দেশ জাতির শিক্ষা-সংস্কৃতি ও মূল্যবোধ বিরোধী মনোভাবাপন্ন ব্যক্তিদের বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া হোক এবং এর পিছনে কোনো এজেন্ডা ছিলো কি-না তা প্রকাশ করা হোক।

নগর সভাপতি মুহাম্মাদ আবু হানীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নগর বিশ্ববিদ্যালয় সম্পাদক আলী আকবর, নগর স্কুল ও কলেজ সম্পাদক নূর নবী, নগর শূরা সদস্য শফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ভাটারা থানা শাখার সভাপতি নাঈমুল ইসলাম, জামিয়া সাঈদিয়া কারীমিয়া শাখার সহ-সভাপতি আবু ইউসুফ, বাড্ডা থানা শাখার সভাপতি হুজাইফা, রামপুরা থানা শাখার সাধারণ সম্পাদক রিফাত আদনান সহ বিভিন্ন ওয়ার্ড ও ক্যাম্পাস নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার