লোহাগড়া বাজারে সরকারি সড়ক গিলে খাচ্ছে তিনতলা ভবন
নড়াইলের লোহাগড়া পৌর শহরের প্রাণকেন্দ্র ফয়েজ মোড়। এখান থেকে পূর্ব দিকে যাওয়ার পথে চোখে পড়বে এক চাঞ্চল্যকর দৃশ্য—সরকারি সড়কের বুকে দাঁড়িয়ে গেছে এক তিনতলা স্থায়ী ভবন! অভিযোগ উঠেছে, এ ভবনটি নির্মাণ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার সরদার গোলাম মোস্তফা।
অভিযোগকারীরা বলছেন, সরকারি নকশা অনুযায়ী ওই সড়কের প্রস্থ ২৯ ফুট হলেও ভবনটি ৫-৬ ফুট রাস্তার ভেতরে ঢুকে নির্মিত হয়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষের চলাচলে তৈরি হচ্ছে চরম ভোগান্তি। শুধু যানজটই নয়, জরুরি পরিস্থিতি বা অগ্নিকাণ্ডের সময় বড় ধরনের বিপদের আশঙ্কাও রয়েছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসীরাও অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, বাজারের ব্যস্ততম এ সড়ক দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ একটি গুরুতর অপরাধ, যা দ্রুত প্রতিকার না হলে ভবিষ্যতে আরও বড় সমস্যার জন্ম দেবে।
অভিযুক্ত মালিকের ছেলে কৌশিক আহমেদ অবশ্য ভিন্ন দাবি করেছেন। তার ভাষ্য, পাঁচ বছর আগে পৌরসভার সার্ভেয়ার এসে মেপে জায়গা বুঝিয়ে দিয়েছিল। আমরা সেই অনুযায়ী ভবন নির্মাণ করছি।
এ বিষয়ে লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ বাপ্পি বিস্ময় প্রকাশ করে বলেন, “আমরা এ বিষয়ে কিছুই জানতাম না। পৌর কর্তৃপক্ষ জানেন কিনা, তাও নিশ্চিত নই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র বলেন, এ বিষয়ে আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশ্ন এখন একটাই—সরকারি সড়ক দখল করে দাঁড়িয়ে থাকা এ তিনতলা ভবন কি উচ্ছেদ হবে, নাকি দখলদারির দাপটে লোহাগড়া বাজারের প্রাণকেন্দ্র ধুঁকে ধুঁকে অচল হয়ে পড়বে?
এমএসএম / এমএসএম
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া