ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

কোটালীপাড়ায় গরুচোর চক্রের দুই সদস্য গেপ্তার


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ১১:৪৩

গরু চোর চক্রের দুই সদস্য সোহান শেখ (২৩) ও সাগর শেখ (২৫) কে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) রাতে কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন খান দিপ্তরের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গরু চোর চক্রের এই দুই সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত গরুচোর মোঃ সোহান শেখ গোপালগঞ্জ জেলা সদরের মানিদাহ গ্রামের মৃত হানিফ শেখের ছেলে, এবং সাগর শেখ কোটালীপাড়া উপজেলার ধোরাল গ্রামের কাজল শেখের ছেলে। মঙ্গলবার তাদেরকে কোটালীপাড়া থানায় দায়েরকৃত গরু চুরির মামলায় আটক দেখিয়ে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন খান দিপ্ত জানান, গত ২৮ জুলাই গভীর রাতে উপজেলার আমতলী ইউনিয়নের পুর্বপাড়া গ্রামের সঞ্জয় মুখার্জীর একটি কালো রঙের গাভী ও কুশলা ইউনিয়নের লাখিরপাড় গ্রামের সুভাষ বিশ্বাসের একটি লাল রঙের বকনা গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুর্বপাড়া গ্রামের লোকদের ধাওয়া খেয়ে চোরেরা গরুসহ গাড়ী রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ২৯ জুলাই পুর্বপাড়া গ্রামের সঞ্জয় মুখার্জি বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তিনি আরো জানান, এই মামলার পর গরু চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে গরু চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ সোহান শেখকে গোপালগঞ্জ ও সাগর শেখকে কোটালীপাড়া থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা এই গরু চুরির সিন্ডিকেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। গ্রেপ্তারকৃত সোহান গরু চুরির ঘটনায় চোর চক্রদের গাড়ি সরবরাহ করতেন অন্যদিকে সাগর শেখ সরাসরি গরু চুরিতে অংশ নিতো। পুরো গরু চোর চক্রদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

অর্থাভাব ও পৃষ্ঠপোষকতার ঘাটতি: অস্তিত্ব সংকটে কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজ