লন্ডনে বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী পরিবারের মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পূর্ব লন্ডনে জাতীয়তাবাদী পরিবার, বৃহত্তর কুমিল্লা, যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মাহিদুর রহমান ও এম এ মালেক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। মতবিনিময় সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাবেক ছাত্রনেতা নাসরুল্লাহ খান জুনায়েদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দেশের মানুষ আজ দুঃশাসন ও গণতন্ত্রহীনতার শিকার। এ অবস্থায় প্রবাসীদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে।
প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্যে আরও বলেন, "বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। এ সংগ্রামে প্রবাসী নেতাকর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।" আলোচনার একপর্যায়ে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও অবদানের কথা স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ