ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে গাছে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ২:৫১

টাঙ্গাইলের ভূঞাপুরে মোছা. হালিমা (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকাল ৭ টিকে উপজেলার বাগবাড়ি গ্রামের বাঁশঝাড়ের পাশের এক গাছে ঝুলন্ত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয় । নিহত হালিমা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মোনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মোছা: হালিমা গত কাল তার অসুস্থ খালাকে দেখতে তার বাবার বাড়ি ভূঞাপুরে আসে। পরে সকাল ৭ টায় তার বাবার বাড়ির  বাঁশঝাড়ের পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন ।

প্রত্যক্ষদর্শী আবির, গফুর আলী ও নাজমা বেগম বলেন, সকালে আমরা বাড়িতেই ছিলাম, হঠাৎ লোকজনের চিৎকার শুনে আমরা লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে দেখি এক মহিলার মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে থানায় খবর দিলে তাদের সহযোগিতায় গাছ থেকে মরদেহটি  নামানো হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ