কুমিল্লায় ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা পূর্বপারা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ভন্ড রাজার বাগের আস্তানা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয় ওলামায়ে কেরাম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ছাত্র জনতা ও এলাকাবাসীর আয়োজনে সদরের কালীর বাজার ইউনিয়নের ধনুয়াখলা বাজারে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
এ সময় ৫ শতাব্দিক বিক্ষোভকারীরা কালীর বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে বিক্ষোভ শুরু করে ধনুয়াখলা বাজারে এসে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারী জনতা এসময় "রাজার বাগী আস্তানা- কালীর বাজারে হবে না, রাজার বাগী আস্তানা - ভেঙে দাও গুড়িয়ে দাও, একশন টু একশন- ডাইরেক্ট একশন, মুসলমানের একশন -ডাইরেক্ট একশন, ভন্ডদের আস্তানা -ভেঙে দাও গুড়িয়ে দাও ও শিরিকিদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও" সহ নানা স্লোগান দিতে থাকেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ভন্ড রাজার বাগের আস্তানার কার্যক্রম গুটিয়ে নিতে আল্টিমেটাম দেন। কোনরকম বিশৃঙ্খল পরিস্থিতি হলে সকল দায়ভার তাদের নিতে হবে বলে হুশিয়ারি দেন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জামাতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, হেফাজতে ইসলামীর মহানগরী আমীর মুফতি জিলানী, সমাজকর্মী ফয়েজ আহমেদ মুন্সি, কুফর শিরক প্রতিরোধ কমিটির সভাপতি হাফেজ আহমদ।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ