ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৭-৮-২০২৫ রাত ৯:১৫

নড়াইলের লোহাগড়া পৌরসভার ১ নম্বর পার ছাতড়া মৌজায় সরকারি জমি দখল করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শাহাবুদ্দিন ও চান মিয়ার বিরুদ্ধে।এতে ভুক্তভোগী শিরিনা খাতুনসহ শতাধিক পরিবার  বর্তমানে বাড়ি থেকে বের হতে না পেরে চরম ভোগান্তির শিকার হয়েছেন।

ভুক্তভোগী শিরিনা খাতুনসহ বেশ কিছু পররিবার ঘটনায় লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শিরিনা খাতুনের বসতবাড়ি ৩৯৮ নম্বর দাগে অবস্থিত। তিনি পূর্বে সরকারি রাস্তা (বি আর এস ৩৭০ নম্বর দাগ, ২১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি) ব্যবহার করে যাতায়াত করতেন। কিন্তু হঠাৎ করেই প্রতিবেশী সাহাবুদ্দিন ও চান মিয়া ওই সরকারি জমিকে নিজেদের দাবি তুলে দখল করে চলাচলের পথ বন্ধ করে দেন।

শিরিনা খাতুন বলেন, সরকারি জায়গা দিয়ে যাতায়াত ছাড়া আমার বাড়ি থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। এখন আমি ঘরবন্দি হয়ে পড়েছি। মানবিক কারণে যেন আমাকে ওই সরকারি জায়গাটি রাস্তা হিসেবে ব্যবহারের সুযোগ দেওয়া হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে উক্ত সরকারি জমিটি রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে ব্যক্তিগত মালিকানা দাবি তুলে প্রতিবেশীরা রাস্তা বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগী পরিবার মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে।

অভিযুক্ত সাহাবুদ্দিন ও চান মিয়া দাবি করেন, এটি আমাদের পারিবারিক রাস্তা এবং আমাদের নিজস্ব সম্পত্তি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র বলেন, “বিষয়টি অবগত হয়েছি। নায়েবের মাধ্যমে তদন্ত করে সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রিয়াদ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন