ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

রায়পুরে আওয়ামিলীগ, বিএনপি সমন্বয়ে সড়কের ৪০ টি গাছ লুট


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ২:১৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড সমিতির হাট টু হাওলাদার সড়কে ছায়াদার ৪০ টি গাছ ১ লক্ষ বিশ হাজার টাকায় কোন রকম টেন্ডার না দিয়ে আওয়ামীলীগ নেতা, বর্তমান চেয়ারম্যান মিন্টু ফরাজি ও বিএনপির ৮নং দক্ষিণ চরবংশী  ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মাসুদ শেখ বিক্রি করে টাকা লুটে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া যায়।

এবিষয়ে গাছগুলোর ক্রেতা আবু তাহের বলেব, " গত দু'মাস পূর্বে বিএনপি নেতা মাসুদ শেখ আমার কাছে সড়কের ৩২ টি গাছ  ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। আমি সুবিধায় পেয়ে গাছগুলো কেটে নিয়েছি, এতে যদি আমি কোন দোষ করে থাকি তাহলে আমি অপরাধী।  সেজন্য যদি আমার ফাঁসি হয় হোক। দশ হাজার টাকা মাসুদ শেখ কে দিয়েছি বাকী টাকা এখনো দেইনি,  বাকী টাকাগুলো ইউনিয়ন পরিষদে দিবো। "

অপরদিকে স্থানীয়রা অভিযোগ তুলে বলেন,  "আওয়ামিলীগ নেতা বর্তমান চেয়ারম্যান ও বিএনপির মাসুদ শেখ মিলে সমন্বয় করে ১ লক্ষ ২০ হাজার টাকায় ৪০ টি গাছ বিক্রি করে টাকাগুলো নিজেরাই লুটে নিয়েছেন। তা নাহলে টেন্ডার ছাড়া গাছগুলো বিক্রি করেন কীভাবে? "

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ শেখ বলেন, " সড়ক নির্মাণের কাজ ছলছিল,  গাছগুলো বেকু দিয়ে রাস্তার পাশে ঠেলে রেখেছিল,  জনগণের সেবা করতে নিজ দায়িত্ব থেকে চেয়ারম্যান  মিন্টু ফরাজির থেকে অনুমতি নিয়েছি,  চেয়ারম্যান মিন্টু ফরাজি উপজেলা নির্বাহী অফিসার থেকে অনুমতি নিয়ে আমাকে বিক্রি করতে অনুমতি দেওয়ায়  গাছগুলো ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি।  এখনো ক্রেতা কোন টাকা দেয়নি। সমাজ সেবা করাটা যদি দোষ হয়ে থাকে তাহলে আমি দোষী। "

অপরদিকে চেয়ারম্যান মিন্টু ফরাজি মুঠোফোনে বলেন, "  গাছগুলো বিক্রির বিষয়ে আমি কিছু জানিনা।  গাছ বিক্রি করতে অনুমতি দেওয়ার আমি কে?  আমি কাউকে অনুমতি দেইনি, সড়ক নির্মাণের কাজ চলছিল,  গাছগুলো বেকু দিয়ে রাস্তার পাশে ঠেলে রেখেছিল বেকু ড্রাইভার,  স্থানীয় লোকজন আমাকে জানানোর পর আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন স্যারের সঙ্গে  কথা বলছি,  স্যার আমাকে গাছগুলো কেটে এক জায়গায় রাখতে বলেছেন, গাছগুলো বিক্রি করা হয়েছে সে বিষয়টি আমি এখন আপনার থেকে শুনলাম,  এছাড়া বেশি কিছু আমি জানিনা।" 

উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন মুঠোফোনে বলেন,  " গাছ বিক্রির বিষয়ে আমি কিছুই অবগত নই। বিষয়টি আমি আপনার থেকে জানলাম, ইউনিয়ন পরিষদের গাছ কোন মতেই উপজেলা নির্বাহী অফিসার থেকে অনুমতি ছাড়া যে কেউ বিক্রি করতে পারেন না। "

এমএসএম / এমএসএম

আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান

শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়