রায়পুরে বিএনপি নেতা সড়কের ৪০ টি গাছ লুট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন এর ৯নং ওয়ার্ড সমিতির হাট টু হাওলাদার সড়কে ছায়াদার ৪০ টি গাছ ১ লক্ষ বিশ হাজার টাকায় কোন রকম টেন্ডার না দিয়ে আওয়ামীলীগ নেতা, বর্তমান চেয়ারম্যান মিন্টু ফরাজি ও বিএনপির ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মাসুদ শেখ বিক্রি করে টাকা লুটে নিয়েছেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া যায়।
এবিষয়ে গাছগুলোর ক্রেতা আবু তাহের বলেব, " গত দু'মাস পূর্বে বিএনপি নেতা মাসুদ শেখ আমার কাছে সড়কের ৩২ টি গাছ ৫৫ হাজার টাকায় বিক্রি করেন। আমি সুবিধায় পেয়ে গাছগুলো কেটে নিয়েছি, এতে যদি আমি কোন দোষ করে থাকি তাহলে আমি অপরাধী। সেজন্য যদি আমার ফাঁসি হয় হোক। দশ হাজার টাকা মাসুদ শেখ কে দিয়েছি বাকী টাকা এখনো দেইনি, বাকী টাকাগুলো ইউনিয়ন পরিষদে দিবো। "
অপরদিকে স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, "আওয়ামিলীগ নেতা বর্তমান চেয়ারম্যান ও বিএনপির মাসুদ শেখ মিলে সমন্বয় করে ১ লক্ষ ২০ হাজার টাকায় ৪০ টি গাছ বিক্রি করে টাকাগুলো নিজেরাই লুটে নিয়েছেন। তা নাহলে টেন্ডার ছাড়া গাছগুলো বিক্রি করেন কীভাবে? "
এ বিষয়ে অভিযুক্ত মাসুদ শেখ বলেন, " সড়ক নির্মাণের কাজ ছলছিল, গাছগুলো বেকু দিয়ে রাস্তার পাশে ঠেলে রেখেছিল, জনগণের সেবা করতে নিজ দায়িত্ব থেকে চেয়ারম্যান মিন্টু ফরাজির থেকে অনুমতি নিয়েছি, চেয়ারম্যান মিন্টু ফরাজি উপজেলা নির্বাহী অফিসার থেকে অনুমতি নিয়ে আমাকে বিক্রি করতে অনুমতি দেওয়ায় গাছগুলো ৫৫ হাজার টাকায় বিক্রি করেছি। এখনো ক্রেতা কোন টাকা দেয়নি। সমাজ সেবা করাটা যদি দোষ হয়ে থাকে তাহলে আমি দোষী। "
অপরদিকে চেয়ারম্যান মিন্টু ফরাজি মুঠোফোনে বলেন, " গাছগুলো বিক্রির বিষয়ে আমি কিছু জানিনা। গাছ বিক্রি করতে অনুমতি দেওয়ার আমি কে? আমি কাউকে অনুমতি দেইনি, সড়ক নির্মাণের কাজ চলছিল, গাছগুলো বেকু দিয়ে রাস্তার পাশে ঠেলে রেখেছিল বেকু ড্রাইভার, স্থানীয় লোকজন আমাকে জানানোর পর আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন স্যারের সঙ্গে কথা বলছি, স্যার আমাকে গাছগুলো কেটে এক জায়গায় রাখতে বলেছেন, গাছগুলো বিক্রি করা হয়েছে সে বিষয়টি আমি এখন আপনার থেকে শুনলাম, এছাড়া বেশি কিছু আমি জানিনা।"
উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন মুঠোফোনে বলেন, " গাছ বিক্রির বিষয়ে আমি কিছুই অবগত নই। বিষয়টি আমি আপনার থেকে জানলাম, ইউনিয়ন পরিষদের গাছ কোন মতেই উপজেলা নির্বাহী অফিসার থেকে অনুমতি ছাড়া যে কেউ বিক্রি করতে পারেন না। "
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের