রাঙ্গুনিয়ার আইন শৃঙ্খলার রক্ষায় বিশেষ অবদান রাখায় ওসি শিফাতকে সন্মানা
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌকস অফিসার এটিএম শিফাতুল মাজদার আ*ইন শৃ*ঙ্খলা র*ক্ষায় বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম) ক্রেস্ট দিয়ে বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণ করেন।
গতকাল (২৭ আগস্ট) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি এটিএম শিফাতুল মাজদার এই সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। এ সময় অনুষ্ঠানে ওসি এটিএম শিফাতুল মাজদার এর হাতে চৌকস অফিসার সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জানা যায়, চলতি বছরের গত মে মাসে থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অগ্রণী ভূমিকা রাখায়, বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমনসহ গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর তৎপরতা ছিল দৃশ্যমান এবং প্রশংসনীয়।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘আমি রাঙ্গুনিয়া মডেল থানায় যোগদানের পর থেকে চেষ্টা করেছি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও পুলিশি সেবা নিশ্চিত করতে। আমার এ সম্মান এককভাবে অর্জন নয়। এটি রাঙ্গুনিয়া মডেল থানায় কর্মরত সকল সহকর্মীদের দায়িত্বশীলতা একাগ্রতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। কাজের স্বীকৃতি সামনে চলার পথকে ও দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দেয়।’
এমএসএম / এমএসএম
১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ
পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার
নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
প্রবাসে থেকেও গ্রামের উন্নয়নে বাবুল খন্দকার, নান্দনিক রূপ পেল খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
ধুনটে শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠে ফুটবল বিতরণ
কালকিনিতে নীরিহ লোকজনকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
বর্ষার আগেই মাদারীপুরে নদীভাঙন, আতঙ্কে এলাকাবাসী
রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইন করা তিন যুবক
বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি
দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটা পর্যন্ত ৩০ কিলোমিটার মানববন্ধন
জাতীয় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সঙ্গে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ
গাজীপুর মহানগরের কাশিমপুরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১২