বোয়ালমারীতে মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ
ফরিদপুরের বোয়ালমারীতে সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের কর্মসূচি পালন করেছে উপজেলা মৎস্য অফিস। ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় জাতের মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি পালন করেন অফিসের কর্মকর্তারা। ২৮ আগস্ট সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের পুকুরে ১ মন মাছের পোনা ছাড়ার মধ্য দিয়ে এ প্রকল্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শওকত আলী,সমাজ সেবা কর্মকর্তা মোঃ কারিজুল ইসলাম,ময়না ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হক সহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই প্রকল্পের আওতায় উপজেলার ৬ টি সরকারী পুকুর ও স্থানীয় বারাশিয়া নদে মোট তিন শত তিন কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় বলে জানাগেছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন