রাণীনগরে চাল উদ্ধারের ঘটনায় ৯জনের বিরুদ্ধে মামলা
নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় ৯জনকে আসামী করে মামলা করেছেন উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান। ঘটনার চার দিন পর বৃহস্পতিবার দুপুরে রাণীনগর থানায় এই মামলা দায়ের করেন তিনি।রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বলেন,১৫টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ চলছিল। এরই মধ্যে গত ২৪আগস্ট গোপন সংবাদে জানতে পারেন,উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমান চাল মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজুল ইসলামের বাড়ী থেকে দেড় হাজার কেজি (৩০কেজির ৫০বস্তা) চাল উদ্ধার করা হয়।পরে উদ্ধার চালগুলো গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়। কিন্তু ওই বাড়ীতে কে চালগুলো রেখেছিল তা সাথে সাথে সনাক্ত করা যায়নি। পরে খোঁজ খবর নিয়ে জরিতদের সনাক্ত করে ৯জনের নামে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত চালগুলো উপজেলা খাদ্যগুদামে হেফাজতে রাখা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,খাদ্যবান্ধব কর্মসূচীর দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে ৭জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ২জনকে আসামী করে মামলা দিয়েছেন। এঘটনায় জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে