কোটালীপাড়া মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফেজা বেগম (৬৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী।
আটকের পর রাফেজা বেগমকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে, এতে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় পুলিশ ১১৫ জনকে জ্ঞাত এবং ১,৫০০ জনকে অজ্ঞাত আসামি করে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, ১৬ জুলাই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় দায়েরকৃত মামলার অজ্ঞাত আসামি হিসেবে রাফেজা বেগমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত এই মামলায় আমরা ৫৩ জন আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছি এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত