শার্শায় স্কুল পড়ুয়া ৪৫ শিক্ষার্থী পেল বাইসাইকেল
যশোরের শার্শা উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে স্কুল পড়ুয়া ৪৫ জন শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়। গ্রামীণ অবহেলিত শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এখন তাদের বাড়ি থেকে দূরের স্কুলে হেঁটে যেতে হবে না। তারা বাইসাইকেলেই স্কুলে যেতে পারবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার শাহ্, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তপু কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। গ্রামীণ এলাকার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা পাবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে। সাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে। তারা জানান, দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে তাদের কষ্ট হতো, এখন সাইকেল পেয়ে সময় ও শ্রম দুই-ই বাঁচবে। অভিভাবকেরাও সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন