ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে: জামায়াতের অধ্যাপক মজিবুর রহমান


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ৪:৪৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, "পিআর (প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে এবং প্রতিটি ভোটের সঠিক মূল্যায়ন হবে।" নেত্রকোনা জেলা জামায়াতের ষাণ্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) নেত্রকোনার পাবলিক হলে জেলা শাখার উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াত নেত্রকোনা জেলা শাখার আমির মাওলানা ছাদেক আহমদ হারিছের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহাবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. শামীউল হক ফারুখী এবং অঞ্চল টিম সদস্য ময়মনসিংহ ও সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক। বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, ইসলামী মূল্যবোধ ও আদর্শের ভিত্তিতেই দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। সম্মেলনে কোরআন ও হাদিসের আলোকে নৈতিক জীবনের গুরুত্ব তুলে ধরা হয় এবং পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে সদস্যদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা হয়। বক্তারা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সংকীর্ণতা, মানবাধিকার লঙ্ঘন এবং ভিন্নমতের ওপর দমন-পীড়নের অভিযোগ আনেন এবং এসব অবস্থা থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই বলে মত দেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান