ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২-৩-২০২৬ দুপুর ৪:১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন ও কার্যকরী পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস। সোমবার (২ মার্চ) দুপুরে শহরের রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিদর্শন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ দাস বলেন, রামকৃষ্ণ মিশন সেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা, শিক্ষা বিস্তার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের প্রতিষ্ঠান কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
শ্রীমঙ্গল শ্রীশ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল সারদা সমিতির সহ-সভাপতি দীপশিখা ধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত দ্বিতীয় সচিব (PIC&E) রাজেশ ভাটিয়া।
বিশেষ অতিথি রাজেশ ভাটিয়া তাঁর বক্তব্যে মিশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সেবাশ্রমের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরিদর্শনকালে সহকারী হাই-কমিশনার মিশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক