ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

৪ টাকার লেবু ২০ টাকায়! ভোক্তা অধিকার অভিযানে ধরা


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২-৩-২০২৬ দুপুর ৪:২১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অতিরিক্ত দামে লেবু বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও বিক্রি এবং ক্রয়ের রশিদ সংরক্ষণ না রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাজার মনিটরিং টিম।গতকাল রোববার (১ মার্চ) সকালে শহরের নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একাধিক প্রতিষ্ঠানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য উল্লেখবিহীন পণ্য বিক্রি, এমনকি মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদের প্রমাণ পাওয়া যায়। অভিযান চলাকালে একটি প্রতিষ্ঠানে লেবু ৪ টাকা দরে ক্রয় করে ২০ টাকা দরে বিক্রির তথ্য উদ্ঘাটিত হয়, যা উপস্থিত ক্রয়-বিক্রয় রেকর্ড যাচাই করে নিশ্চিত হন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নতুন বাজার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। এর মধ্যে-মনমোহন ট্রেডার্স: ১০ হাজার টাকা কৃষি বীজ ঘর: মেয়াদোত্তীর্ণ ধানবীজ সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা
নিউ শ্রীমঙ্গল লেবু ঘর: অতিরিক্ত দামে লেবু বিক্রি ও মেমো না দেওয়ায় ১০ হাজার টাকা জসিমের লেবুর দোকান: অতিরিক্ত দামে বিক্রির দায়ে ৬ হাজার টাকা
আল আরাফা বাণিজ্যালয়: মেমোবিহীন পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা
শান্তি ভান্ডার: ‘হাইড্রোস’ বিক্রিতে অনিয়মের দায়ে ৫ হাজার টাকা
 ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন। তিনি বলেন, “রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, “অতিরিক্ত দাম আদায়, মেমো প্রদান না করা কিংবা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমাদের অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক