ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

৭২ এর স্বৈরাচারী সংবিধান বাতিল, সংস্কার, বিচার তারপর নির্বাচন-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ৩:১০

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ৭২ এর স্বৈরাচারী সংবিধান বাতিল, সংস্কার, বিচার তারপর নির্বাচন দিতে হবে। কারণ 
৭২ এর সংবিধান সরকারি কর্মকর্তা, আমলা-কামলাদের ও রাজনৈতিক নেতাদেরকে ভাতা, বাড়ী-গাড়ী ও নিরাপত্তা দিয়েছে। কিন্তু সাধারণ জনগনের মৌলিক অধিকার, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা থেকে বঞ্চিত করেছে। তাই সাধারণ জনগণ আর বঞ্চিত হতে চায় না। এ জন্যই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এতে অধিকাংশ রাজনৈতিক দল একমত। তারপরও যদি সন্দেহ-সংশয় থাকে তাহলে গণভোটের আয়োজন করুন। জনগণ যেভাবে রায় দিবে, সেভাবে নির্বাচন হবে। 

গতকাল ২৭ আগস্ট'২৫ বুধবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মহারাজ কমিউনিটি সেন্টারে ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঢাকা মহানগর উত্তরের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাস্টার ওয়ারেন্ট অফিসার অব. আমিনুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর উত্তরের প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক মুফতি মোঃ মাছউদুর রহমান, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ডাঃ মুফতি মোহাম্মদ উল্লাহ আনসারী। 

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, কবির হোসেন, সাবেক কাউন্সিলর আলহাজ্ব জহির আহমেদ খান, মুফতি হাফিজুল হক ফাইয়াজ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, আলহাজ্ব শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার আমানুল্লাহ, কামরুল ইসলাম শিশির।

তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হলে দেশে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ বজায় থাকবে। নমিনেশন বাণিজ্য হবে না। ইসির সক্ষমতা যাচাইয়ের জন্য জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের আয়োজন করতে হবে। স্থানীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজন করতে পারলে আমরা বুঝবো, জাতীয় নির্বাচন আয়োজনে ইসি প্রস্তুত হয়েছে।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা