ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

যশোরে ৮ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক-৩


সুমন হোসাইন, শার্শা photo সুমন হোসাইন, শার্শা
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ৩:১৭

যশোরে দুইটি পৃথক অভিযানে ৫ কেজি ৩শ ৩৪ গ্রাম ওজনের ৩৬ টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে। এ সময় তাদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভিতরে বিশেষ কায়দার লুকায়িত ৫ কেজি ৩শ ৩৪ গ্রাম ওজনের ৩৬ টি স্বর্ণের বার ও ৫টি মোবাইল ফোনসহ নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন,যশোর জেলার কোতয়ালী থানাধীন বারন্দিপাড়ার লোন অফিসপাড়ার নুর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন, যশোরের ঝিকরগাছা থানার শিমুলিয়া ইউনিয়নের ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার @ (বাপ্পি) ও ঢাকার মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আৎগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ।
আটক করা স্বর্ণের বাজারমূল্য ৭ কোটি ৮৯ লক্ষ ৫৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। 
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা থেকে যশোর-চৌগাছা সীমান্তে হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো চুকনগর নিয়ে যাচ্ছিল। তারা আরো জানায়, ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকা থেকে তারা চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণগুলো সংগ্রহ করে সীমান্ত পর্যন্ত বহন করছিলো।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান,সোনা গুলো যশোরের চৌগাছা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো। গোপস সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ন সহ আসামি আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বাগারপাড়া থানায় মামলা হয়েছে ও আসামিদের আদালতে সোপর্দ করার কার্যক্রম চলছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীদেরকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত স্বর্ণ যথাযথ আইন ও বিধি মোতাবেক সরকারী কোষাগারে জমা করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা

বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”

শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু

শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার

তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি

সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন

ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন

পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা