ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ২১-৪-২০২৬ বিকাল ৫:৩০

বাগেরহাটের উপকূলীয় জনপদ শরণখোলায় আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কৃষি অর্থনীতিতে এক নতুন বিপ্লবের সূচনা হয়েছে। ‘ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প’-এর আওতায় স্থাপিত অত্যাধুনিক তেল নিষ্কাশন যন্ত্রের মাধ্যমে এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে শতভাগ বিশুদ্ধ ও বিষমুক্ত ভোজ্যতেল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এই মহতী উদ্যোগের সফল অগ্রযাত্রায় উদ্যোক্তাদের ব্যক্তিগতভাবে পুরস্কৃত ও উৎসাহিত করেন উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার। স্থানীয় কৃষকদের উৎপাদিত সূর্যমুখী, বিনা সরিষা-৯ এবং তিল থেকে প্রস্তুতকৃত এই তেল এখন ‘পঞ্চগ্রাম তেল উৎপাদক’ ব্র্যান্ডের নামে সুদৃশ্য বোতলে লাকুরতলা বাজারের ‘পঞ্চগ্রাম সূর্যমুখী ভিলেজ’-এ পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, বাজারে প্রচলিত ভেজাল তেলের ভিড়ে মানুষের কাছে বিশুদ্ধ তেলের নিশ্চয়তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। জনস্বাস্থ্য রক্ষা ও স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে এই দেশীয় ব্র্যান্ডের পাশে থাকার আহ্বান জানিয়েছেন কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত