বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ
চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব পুঁইছড়ি পাহাড়ি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করে বালুভর্তি একটি মিনি ট্রাক (ড্যাম্পার) জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২১ এপ্রিল) রাত ৩টায় উপজেলার পূর্ব পুঁইছড়ির শিয়াপাড়া এলাকায় পাহাড়ি ছড়া হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর সানী আকন এর নেতৃত্বে এঅভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়, এসময় ঘটনাস্থল থেকে বালুভর্তি এমিনি ট্রাক (ড্যাম্পারটি) জব্দপূর্বক মিনি ড্যাম্পার (ট্রাকটি) ওই এলাকার দুই গ্রাম পুলিশ ও স্থানীয় মোঃ বাবুল এর জিম্মায় রাখা হয়েছে, এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে প্রশাসন সুত্রে জানা গেছে।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন বলেন, কিছু অসাধু সিন্ডিকেট বিভিন্ন ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন,পাহাড়ি মাটি ও কৃষি জমি থেকে মাটি কেটে প্রাকৃতিক পরিবেশ ও কৃষিজমি ধ্বংস করে অবৈধ উপার্জনের চেষ্টা চালাচ্ছে। তবে অপরাধী যে বা যারাই হোকনা কেন কাউকে ছাড় দেয়া হবেনা। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি