ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ধামইরহাটে ৩ টি এসএসসি পরীক্ষা কেন্দ্র, ১টি দাখিল পরীক্ষা কেন্দ্র ও ১টি এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩২৪, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৫৯ ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ধামইরহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রের দাখিল পরীক্ষা হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হয়। ৫৩০ জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এসএসসি ভোকেশনাল পরীক্ষা জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাঁচটি কেন্দ্রের প্রথম দিনে ২০৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০১১ জন অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান,
শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, "শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক ভিতরে-বাহিরে কড়া নিরাপত্তা, সিসি ক্যামেরা এবং শিক্ষকদের নিয়ম তান্ত্রিকভাবে দায়িত্ব পালন পরীক্ষার পরিবেশকে সুন্দরভাবে প্রস্ফুটিত করেছে।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান