ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে স্কুল শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ৪:৫৬

স্কুল শিক্ষকের ওপর বিএনপি নেতার হামলার ঘটনায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সব স্কুল, কলেজ ও মাদ্রাসার ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সদরের বাহেরচর বাজারে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন।

এর আগে টানা তিনদিন ধরে শুধু চরমোন্তাজ ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হলেও আজ থেকে তা ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। সকাল থেকে সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, চরমোন্তাজ লক্ষ্মী বেষ্টিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফের ওপর স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও তার সহযোগীরা প্রকাশ্যে হামলা চালায়। অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা।

উল্লেখ্য, গত রোববার (২৪ আগস্ট) রাতে চরমোন্তাজ ইউনিয়নের চর বেষ্টিন গ্রামে মসজিদের খুতবায় মসজিদের খুতবায় চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে আবু হানিফের ওপর দুই দফায় হামলা চালায় বিএনপি নেতা মোজাম্মেল প্যাদা ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ ঘটনায় গুরুতর আহত শিক্ষককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার