শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত -১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ডাক্তার রাজিব পালের বাবা মানিক কুমার পাল (৭০)এর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে ৩নং সদর ইউনিয়ন সংলগ্ন ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ দুপুরে মৌলভীবাজার থেকে মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব পাল প্রাইভেট কার চালিয়ে তার বাবা দীলিপ কুমার পালকে নিয়ে আসছিলেন। গাড়িটি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সামনে আসলে একটি মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এসময় গাড়িতে থাকা সেফটি বেলুন ফুলে উঠে। পরে দীলিপ কুমার পাল এর অসুস্থ হয়ে পড়লে ছেলে রাজিব পাল তাকে সিপিআর দিয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতালে আছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান