ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২৮-৮-২০২৫ বিকাল ৫:৬

যশোরের অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এস এম মহিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম খান, পল্লী মঙ্গল আদর্শ কলেজের অধ্যক্ষ খায়রুল বাসার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান, সংবাদকর্মী এস জেড মাসুদ তাজ প্রমুখ।
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ‘স্থানীয় পর্যায়ে চাকরিতে যোগদানের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যমূলক করা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, মাদকের বিস্তার রোধে সচেতনতার পাশাপাশি সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা, বাল্যবিবাহ রোধে কাজ করা, সরকারি চাকুরিজীবীদের ব্যবহার ভালো করা, মৎস্যঘের সংক্রান্ত নীতিমালা বাস্তবায়ন করা, যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ ও পৌরসভার বাইপাস সড়কের যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।’ 

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার