ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে টাইফয়েড টিকাদান বিষয়ে ওরিয়েন্টেশন সভা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৮-২০২৫ বিকাল ৫:৫৫

টাঙ্গাইলের ভূঞাপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ ইং বাস্তবায়ন উপলক্ষে উপজেলার শিক্ষকবৃন্দ, ধর্মীয় ও কমিউনিটি লিডারগণের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সোবহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ খাদেমুল ইসলাম, এম.টি.ইপিআই নাছিমা খাতুন, মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব ও ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোস কুমার দত্ত, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবসার হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সোবহান বলেন- ৯ মাস থেকে ১৫ বছরের ছেলে-মেয়েরা অনলাইনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে এ টিকা গ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশন কার্ড ছাড়া এ টিকা গ্রহণ করা যাবে না। টিসিভির লক্ষ মাত্রা অনুযায়ী ভূঞাপুরে মোট ৫৬,০২২ জনকে এ টিকা প্রদান করা হবে বলে জানান। ওরিয়েন্টেশন সভায় টিকা গ্রহণকারী কীভাবে সহজেই রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল কাইয়ুম।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ