বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রোডম্যপের আগে নির্বাচনী রোডম্যপ জুলাই যোদ্ধাদের সাথে তামাশার শামিল- আনোয়ার হোসেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রোডম্যপের আগে নির্বাচনী রোডম্যপ জুলাই যোদ্ধাদের সাথে তামাশার শামিল। শুধু একটি নির্বাচনের জন্য জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়নি। হাজার হাজার ছাত্র-জনতা অকাতরে জীবন বিলিয়ে দেয়নি। আগে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার রোড ম্যাপ দিন। তারপর নির্বাচনী রোড ম্যাপ।
জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই বিপ্লবের পূর্ণতা দিতে পাবে। জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাঁধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে না।
গতকাল ২৮ আগস্ট'২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী উত্তরার উত্তরা পার্টি সেন্টারে আয়োজিত ঢাকা-১৮ আসনে নির্বাচন পরিচালনা কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসন সমন্বয়কারী আলহাজ্ব আলাউদ্দিনের সভাপতিত্বে ও মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বায়ক ও নগর উত্তর সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম ও মুফতী মোঃ মাছউদুর রহমান।
অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, আলহাজ্ব ইব্রাহিম শেখ, মুফতি ওয়াহিদুল আলম, আবু জাফর আলম, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক, যুবনেতা হাফেজ মোহাম্মদ ইকবাল হুসাইন, ছাত্রনেতা আবু হানিফ, মাওলানা আব্দুল জব্বার, জুলাই শহীদ নুরের পিতা হাফেজ আবুল বাশার, মাওলানা জিয়া, মির্জা গোলাম আজম, মোঃ মিজানুর রহমান, মাওলানা মোক্তার হোসেন চৌধুরী, আবুল কালাম রিপন, মুফতি নূরে আলম সিদ্দিকী, রেজাউল করিম, আব্দুস সালাম, পারভেজ আলম প্রমুখ।
তিনি আরো বলেন, জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে বৈষম্যহীন, শোষন, নিপীড়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মানে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠন করতে পারলেই জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের শিকার, বার বার কারা নির্যাতিত জননেতা মাওলানা মোঃ আরিফুল ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে দেশে অবশ্যই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরী করতে হবে। সকল দলের জন্য সমতল পরিবেশ এবং সমান সুযোগ তৈরী ছাড়া কোন রাজনৈতিক পক্ষ বা ভিন্ন কোন দেশের চাপে অতীতের মতো যেন-তেন একটি নির্বাচনের জন্য কোন রোডম্যাপ ঘোষণা করা হলে তা কিছুতেই মেনে নেয়া হবে না।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ