ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সার পাচারকালে তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৯-৮-২০২৫ দুপুর ২:৩৮

পাচারকালে রাজশাহীর তানোরে ৪০ বস্তা টিএসপি সার জব্দ করেছে স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসার ও চাঁন্দুড়িয়া ইউনিয়নের প্রশাসকের দায়িত্বে নিয়োজিত সমাজসেবা অফিসার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন। আজ দুপুরে উপজেলার চাঁন্দুড়িয়া বাজারের সার বিক্রেতা জামান ট্রেডার্সে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার চাঁন্দুড়িয়া বাজারের বিসিআইসি সার ডিলার মেসার্স জামান ট্রেডার্সের মালিক নুরুজ্জামান ফটিক নিজ এলাকার কৃষকদের সার না দিয়ে ৪০ বস্তা টিএসপি বেশি দামে অন্যত্র বিক্রি করে। এ সময় ভ্যানে সারগুলো নিয়ে যাওয়া দেখে স্থানীয়রা সেগুলোা আটকে রেখে ইউএনওকে অবহিত করে। পরে ইউএনও এবং ওই ইউপির দায়িত্বরত প্রশাসককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন।

চাঁন্দুড়িয়া ইউপির দায়িত্বরত প্রশাসক মোহাম্মদ হোসেন খান জানান, নিজ এলাকার কৃষকদের ফাঁকি দিয়ে স্থানীয় ডিলার বেশী দামে সারগুলো বিক্রি করে দিয়েছিলো। পরে স্থানীয়দের সহায়তায় সেগুলো জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সানমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সারগুলো জব্দ করা হয়। আটক সারের ব্যাপারে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে পরিবার

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান