নেত্রকোনায় জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে লড়ছেন ডাঃ মোঃ আনোয়ারুল হক”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র রাজনীতিতে ত্যাগ,সাহসিকতা এবং আপোষহীন মনোভাব নিয়ে যারা রাজপথে থেকেছেন,নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা.মোঃ আনোয়ারুল হক তাঁদের মধ্যে অন্যতম। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা বিএনপির দুঃসময়ে থেকেছেন সম্মুখসারিতে,লড়েছেন সংগঠনের অস্তিত্ব রক্ষায়।
নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়া গ্রামের এই কৃতি সন্তান শুধু একজন খ্যাতনামা অর্থোপেডিক ও স্পাইন সার্জন নন,বরং একজন অভিজ্ঞ ও পরিশ্রমী রাজনীতিকও বটে। তাঁর মালিকানাধীন "নাবিলা ডায়াগনোস্টিক সেন্টার"যেমন জেলার স্বাস্থ্যসেবায় অবদান রাখছে, তেমনি রাজনীতির ময়দানে তিনি একজন নির্ভরযোগ্য ও সাহসী সংগঠক হিসেবে সুপরিচিত।
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির সূচনা করেন তিনি। বিএনপির রাজনীতিতে অঙ্গীকারবদ্ধ হয়ে ২০১৪ সালে নির্বাচিত হন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে। পরে ২০১৮ সালে ধানের শীষ প্রতীকে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসন থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থাকা এই নেতার বিরুদ্ধে এখন পর্যন্ত নেত্রকোনা মডেল থানায় ১১টি মামলা দায়ের হয়েছে,যেগুলো স্থানীয় নেতাকর্মীদের মতে রাজনৈতিক হয়রানিমূলক। তার প্রতিষ্ঠানেও একাধিকবার হামলা ও ভাঙচুর চালানো হয়েছে,যার প্রতিবাদে এলাকায় গণআন্দোলন হয়েছে।
দলীয় নেতাকর্মীদের অনেকেই মনে করেন,ডা.মোঃ আনোয়ারুল হক ব্যক্তিজীবনে তিনি সদালাপী,কর্মীবান্ধব এবং দলের আদর্শে অনুগত। তাঁর নিজের ভাষায়,বিএনপি-ই আমার জীবন, বিএনপি-ই আমার মরণ। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজীবন রাজনীতির মাঠে থাকতে চাই।
ডা.মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বগুণ,সাহস এবং আত্মত্যাগ আজ তাঁকে তৃণমূল বিএনপির নেতাকর্মীদের কাছে এক সাহসী কান্ডারীতে পরিণত করেছে।
আসছে আগামী কাল ৩০ আগস্ট ২০২৫ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নেত্রকোনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্রসঙ্গে ডাঃ আনোয়ারুল হক বলেন,নেত্রকোনা মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি এগিয়ে চলছি। দ্বি-বার্ষিক সম্মেলনে আপনাদের মহামূল্যবান ভোট ছাতা প্রতীকে দিন। আপনাদের কাউন্সিলরদের মাধ্যমে বিপুল ভোটে জয়ী হয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার