বেনাপোলে ২ মণ গাঁজা সহ কিশোর আটক
যশোরের বেনাপোল সীমান্তের মানকিয়া গ্রাম থেকে প্রায় ২ মণ ৫ কেজি গাঁজা সহ এক পাচারকারীকে আটক করেছে র্যাব যশোর। শুক্রবার (২৯ আগস্ট) সকালে বেনাপোল রঘুনাথপুর সীমান্তের মানকিয়া গ্রামের লাল্টুর বসতবাড়ীর নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচ থেকে গাঁজার চালানসহ এক কিশোর আটক করা হয়েছে।
যশোর ৬ র্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লীডার মোঃ রাসেল জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল মানকিয়া (পূর্ব পাড়া) লাল্টুর বসতবাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত বসতবাড়ীর নির্মাণাধীন ভবনের সিঁড়ির নিচ হতে ৪ (চার) টি বস্তা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরবর্তীকালে বস্তাগুলো খুললে ৮৫ কেজি গাঁজা পাওয়া যায়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৭ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক আসামীর বয়স ১৮ বছরের কম হওয়ায় তার নাম ঠিকানা প্রকাশে আইনে দেওয়া বাঁধা আছে বিধায় তা প্রকাশ করা হচ্ছে না। আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন
ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন