মানিকগঞ্জে শিশুকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
মানিকগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার সকালে তাদেরকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এরআগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার পশ্চিম দাশড়ার নিমতলী মুরগির হাটে স্থানীয়রা সাদ্দাম ও আলামিনকে দেখতে পেয়ে সেখানে তাদেরকে মারধর করে আহত করে। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে থানায় নিয়ে আসে।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনার সাঁথিয়া উপজেলার বনগাঁও (পদ্মবিলা) এলাকার মৃত সিফাতের ছেলে সাদ্দাম (২৮), সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকী গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. আলামিন (২২), এবং মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে সোহান (২৫)।
অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ভুক্তভোগী শিশুকে পশ্চিম দাশড়া (নিমতলী) মুরগির হাটের হাবুর মুরগির দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয় এবং ঘটনার কথা কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। প্রাণভয়ে শিশুটি বাড়ির কাউকে কিছু না বলে শুধু শরীর খারাপ ও তীব্র ব্যথার কথা পরিবারকে জানায়। পরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটি তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে শিশুটির মা তার স্বামী ও আত্মীয়দের জানায়। এদিকে, ভুক্তভোগী শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএস আমান উল্লাহ বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied